মোঃ মাসুদ করিম
হালুয়াঘাট উপজেলা প্রতিনিধি
ময়মনসিংহ সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে হালুয়াঘাট কমর্রত সাংবাদিকদের নিয়ে উপজেলা প্রশাসন এক মতবিনিময় সভা করেন।
গতকাল ০৭/০১/২০২৬ ইং তারিখে রোজ বুধবার উপজেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দায়িত্ব প্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলী নূর বলেন নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে হালুয়াঘাট উপজেলা প্রশাসন ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছে।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাত উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ এমদাদুল হক ও হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

