• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ আটক -৩ 

     swadhinshomoy 
    08th Jan 2026 12:28 pm  |  অনলাইন সংস্করণ Print

    জামালপুর জেলা প্রতিনিধি।।

    জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের চান্দেরহাওড়া গ্রামের ঝিনাই নদীর পাড়ে স্বামীকে বেঁধে রেখে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (৬ জানুয়ারি) ভুক্তভোগী নিজেই জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।পুলিশ ইতোমধ্যে এ ঘটনায় জড়িত থাকা তিন যুবকে আটক করেছে। আটককৃতরা হলেন-চান্দেরহাওড়া গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে মো: ফরহাদ মিয়া (৩০), আয়েজ আলীর ছেলে মো: আজম (২৪) এবং মৃত রেজাউল ইসলামের ছেলে রাহাত আলী রৌদ্র (২৪)।এছাড়াও পশ্চিম আড়ংহাটি গ্রামের মো: সামছুদ্দিন ওরফে সম চৌধুরীর ছেলে মো: সুমন ওরফে পঁচা (২৪) এবং গগণপুর গ্রামের মৃত আইনউদ্দিন মাস্টারের ছেলে মো: পলাশের নাম রয়েছে মামলায়।

    মামলার এজাহারে উল্লেখ করা হয়, ভুক্তভোগীর স্বামী পেশায় দিনমজুর। গত বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযুক্ত রাহাত আলী কাজের কথা বলে তাকে ডেকে নিয়ে যান। বিষয়টি টের পেয়ে তার স্ত্রী পিছু নিলে ঝিনাই নদীর তীরে গিয়ে দেখেন, স্বামীকে বেঁধে রাখা হয়েছে। এ সময় সেখানে উপস্থিত পাঁচজনের মধ্যে কয়েকজন তাকে জোরপূর্বক নিকটস্থ একটি ভুট্টাক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে।এছাড়া ভুক্তভোগীর স্বামীকে আটক রেখে তাদের মোবাইল সিম খুলে টাকা দাবি করা হয় বলেও মামলায় উল্লেখ রয়েছে। ঘটনার বিষয়ে কাউকে কিছু জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

    স্থানীয়রা জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে মাদকসেবনসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপে জড়িত ছিল। তাদের কারণে এলাকাবাসী আতঙ্কের মধ্যে দিন কাটাতো। তারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

    এ বিযয়ে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন জানান, অভিযোগের পরপরই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনার ব্যাপারে বিস্তারিত তদন্ত চলছে এবং ফরেনসিক রিপোর্ট সংগ্রহ করা হবে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031