• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • শ্রীবরদীতে বন্য হাতির আক্রমণে বৃদ্ধ নিহত 

     swadhinshomoy 
    08th Jan 2026 1:33 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ মাকসুদুর রহমান শেরপুর জেলা প্রতিনিধিঃ

    শেরপুরের শ্রীবরদী উপজেলায় পাহাড়ে লাকড়ি কুড়াতে গিয়ে বন্য হাতির আক্রমণে আহমেদ আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার রানীশিমুল ইউনিয়নের পাহাড়ঘেঁষা ছোট বালিজুড়ি গ্রামের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আহমেদ আলী উপজেলার মালাকোচা গ্রামের মৃত কানাই শেখের ছেলে। স্থানীয় ও বনবিভাগ সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে ওই এলাকায় বন্য হাতির একটি দল অবস্থান করছিল। বুধবার সকালে লাকড়ি সংগ্রহের সময় হঠাৎ হাতির আক্রমণের শিকার হন তিনি। এ সময় তার সঙ্গে থাকা অন্যরা প্রাণভয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে বলিজুরী রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া জানান, হাতির আক্রমণে একজন নিহত হয়েছেন। শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ জানান, নিহত পরিবারের আবেদনের প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031