• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জেরে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, আটক ১ 

     swadhinshomoy 
    08th Jan 2026 1:47 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
    কুষ্টিয়া জেলা প্রতিনিধি।

    নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে চাপাতি দিয়ে কুপিয়ে এক ব্যক্তিকে গুরুতর জখম করা হয়েছে। পুলিশ এ ঘটনায় হামলাকারীকে আটক করেছে। মঙ্গলবার দুপুর আনুমানিক দেড়টার দিকে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসের সামনে এ ঘটনা ঘটে। আহত ওই ব্যক্তির নাম মো. সোহেল রানা (৪৫)।

    তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কালুয়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবা মৃত ওমর আলী।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,পূর্ব বিরোধের জের ধরে একই এলাকার মিজানুর রহমানের ছেলে কাউসার হোসেন (২২) তার ওপর চাপাতি দিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় সোহেল রানার বাম হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

    এ সময় স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে হামলাকারীকে হাতে নাতে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আহত সোহেল রানাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল ইসলাম বলেন,পূর্ব শত্রুতার জেরে হত্যার উদ্দেশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে একজনকে গুরুতর আহত করা হয়েছে।

    খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
    কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. হোসেন ইমাম জানান,আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। তার বাম হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031