• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নওগাঁ মান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অবৈধ কারেন্ট জাল ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জব্দ ও ধ্বংস করা হয়েছে 

     swadhinshomoy 
    08th Jan 2026 2:12 pm  |  অনলাইন সংস্করণ Print

    নওগাঁ থেকে আমজাদ হোসেনঃ
    নওগাঁর মান্দায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ কারেন্ট জাল ও বানা জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
    বুধবার (৭ জানুয়ারি) দুপুরে মান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার কশব ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আত্রাই নদীর স্বাভাবিক প্রবাহ বন্ধ করে অবৈধভাবে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ শিকারের প্রমাণ পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ। অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল। অভিযান প্রসঙ্গে সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল বলেন, “যারা অবৈধভাবে অভয়াশ্রমে মাছ শিকার করবে এবং বানা দিয়ে নদীর প্রবাহ বন্ধ করে মাছ ধরবে, তাদের বিরুদ্ধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
    এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ বলেন, “মৎস্য সম্পদ রক্ষা ও নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে অবৈধ মাছ শিকারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031