• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মধ্যম হাফছড়িতে শীতার্ত মানুষের পাশে কৃষক একতা যুব উন্নয়ন সংঘ 

     swadhinshomoy 
    08th Jan 2026 3:31 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ মুবিনুল ইসলাম, (গুইমারা) খাগড়াছড়ি প্রতিনিধি:

    খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের মধ্যম হাফছড়ি এলাকায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে মধ্যম হাফছড়ি কৃষক একতা যুব উন্নয়ন সংঘের উদ্যোগে বুধবার (৭ জানুয়ারি ২০২৬) এ কর্মসূচির আয়োজন করা হয়।

    “হারি জিতি নাহি লাজ” এই প্রেরণাদায়ী শ্লোগানকে ধারণ করে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা বিএনপির সহ-সভাপতি জনাব মোঃ নবী হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব আনোয়ার হোসেন, হাফছড়ি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম, সমাজ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ রেজাউল খাঁ, দারুস সুফফাহ হাফিজিয়া মাদ্রাসার সভাপতি আবুল হাশেম এবং বাইতুর নুর জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান।

    মধ্যম হাফছড়ি কৃষক একতা যুব উন্নয়ন সংঘের সভাপতি মোঃ সুরুজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন।

    আলোচনা সভায় বক্তারা বলেন, শীত মৌসুমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সমাজের সচেতন নাগরিকদের নৈতিক দায়িত্ব। এ ধরনের মানবিক উদ্যোগ সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে এবং একটি সহানুভূতিশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বক্তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

    অনুষ্ঠান শেষে মধ্যম হাফছড়ি এলাকার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031