আতিকুর রহমান,
উপজেলা প্রতিনিধি,আলীকদম, বান্দরবান।
গরু সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আলীকদম দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ওবায়দুল হকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মাদ্রাসাটির প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ।
গতকাল বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৩ ঘটিকার সময় আলীকদম খামার বাড়িতে আবাদি জমিতে কাজ করতে গেলে জমিতে গরু ফসল খেতে দেখতে পান। পূর্বেও এরকম কয়েকবার ফসল খেয়ে ফেললে জমির মালিককে অবহিত করেন। এই বার ওবায়দুল হক স্যার গরু বেধে রাখলে। একপর্যায়ে গরুকে কেন্দ্র করে স্যারের উপর সন্ত্রাসী কায়দায় হামলা করে। গতকাল হয়তে অদ্যবধি পর্যন্ত আইনি কোন পদক্ষেপ না দেখায় আলীকদমের শিক্ষক ও ছাত্রছাত্রীরা এই হামলার তীব্র নিন্দা জানাই তারই ধারাবাহিকতায় আজকে আলীকদম উপজেলা সদরে প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে প্রাক্তন শিক্ষার্থী, স্থানীয় সচেতন নাগরিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন সম্মানিত শিক্ষককে কেন্দ্র করে এ ধরনের হামলা অত্যন্ত ন্যাক্কারজনক ও নিন্দনীয়। অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। একই সঙ্গে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।
বক্তারা আরও বলেন, শিক্ষক সমাজের ওপর হামলা মানে শিক্ষা ব্যবস্থার ওপর আঘাত। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে কঠোর ভূমিকা নিতে হবে।
মানববন্ধন শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।

