ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলার ধুইল্যছড়ি এলাকায় উচ্ছেদ অভিযানের সময় জবরদখলকারীরা সন্ত্রাসী কায়দায় বন বিভাগের চার কর্মকর্তা ও এক বনপ্রহরী হামলার শিকার হয়েছেন। আহতরা হলেন বন কর্মকর্তা আবরারুর রহমান, খন্দকার মাফুজ আলী, বাচ্চু মিয়া ও বিপ্লব।
শনিবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ধুইল্যছড়ি নতুন মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে। বন বিভাগের একটি দল সরকারি জমি উদ্ধারের জন্য উচ্ছেদ অভিযান চালাতে গেলে স্থানীয়রা তাদের ওপর হামলা চালায়। সংঘর্ষের সময় কর্মকর্তারা নিজেদের রক্ষার চেষ্টা করলে, কয়েকজন বিচ্ছিন্ন হয়ে বেধড়ক মারধরের শিকার হন।
স্থানীয় ইউপি সদস্য মো. এনাম গণমাধ্যমকে হামলর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।এদিকে আহতদের প্রথমে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম জানান, বন বিভাগ নোটিশ প্রদানের পর অভিযান শুরু করলে স্থানীয়রা উত্তেজিত হয়ে হামলায় জড়িয়ে পড়ে। বাইরের কেউ জড়িত থাকার কোনো তথ্য পাওয়া যায়নি। প্রমাণ মেললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ওসি মো. সেলিম জানান, উচ্ছেদ অভিযানকালে কর্মকর্তাদের ওপর হামলা হয়। পালানোর সময় একজন কর্মকর্তা গাড়ি থেকে পড়ে মারধরের শিকার হন। আহতদের নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে সর্বশেষ ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম প্রতিদিনের সংবাদ কে জানান, সেনাবাহিনী সদস্যদের সাথে নিয়ে তিনি গিয়েছেন। সাথে ফটিকছড়ি থানার অফিসার্স ইনচার্জ সহ তিনি ঘটনাস্থলে পরিস্থিতি পরিদর্শন করেন। খাগড়াছড়ি মানিকছড়ি সড়কে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।হামলাকারী জড়িতদের বিরুদ্ধে তথ্য প্রমাণ পেলে ফটিকছড়ি থানার অফিসার্স ইনচার্জ তদন্ত করছেন এটি শেষ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়া হবে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

