• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • জোরারগঞ্জ থানা পুলিশের বি’শেষ অ’ভিযান: ৮০০ পিস ই-য়া-বা-সহ ধরা পড়ল দুই নারী মা-দ-ক কারবারি 

     swadhinshomoy 
    10th Jan 2026 6:50 pm  |  অনলাইন সংস্করণ Print

    সাকিব চৌধুরী স্টাফ রিপোর্টার ।

    ​চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন এলাকায় পুলিশের এক বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভা সংলগ্ন উত্তর সোনাপাহাড় এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।
    ​ চট্টগ্রাম মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ নাদিম হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে এবং জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হকের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ ফারুক উদ্দিনসহ পুলিশের একটি চৌকস দল নিয়মিত ডিউটি পালন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তারা বারইয়ারহাট উত্তর সোনাপাহাড় এলাকার শ্যামলী বাস স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করেন।
    ​চেকপোস্ট চলাকালীন চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘সৌদিয়া পরিবহন’র একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১১-৪৫২০) তল্লাশির জন্য থামানো হয়। এসময় বাসের দুই নারী যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে নারী পুলিশের সহায়তায় তাদের সঙ্গে থাকা ভ্যানিটি ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশিতে প্রত্যেকের ব্যাগ থেকে ৪০০ পিস করে মোট ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ভোর ৬টা ৪৫ মিনিটে ইয়াবাসহ তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়।
    ​গ্রেফতারকৃতরা হলেন:
    ১. জমিলা বেগম (২৫): পিতা- মাহমুদ হোসেন, মাতা- আনোয়ারা, স্বামী- আব্দুর শুক্কুর।
    ২. খুরশিদা বেগম (২৬): পিতা- শেখ রহমত উল্লাহ, মাতা- লাইলা বেগম, স্বামী- মোঃ ইয়াছিন।
    ​পুলিশি জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, তারা উভয়েই কক্সবাজার জেলার উখিয়া থানাধীন বালুখালী ক্যাম্প-৯ এলাকার বাসিন্দা।
    ​জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক জানান, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031