মোঃ মাকসুদুর রহমান
শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরে নবারুণ পাবলিক স্কুলের নতুন শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে ক্লাস শুরুর পূর্বে ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় শহরের গৃদ্দানারায়ণপুর এলাকায় অবস্থিত নবারুণ পাবলিক স্কুল ক্যাম্পাসে এই ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খন্দকার মো. আনোয়ার হাবিব কমল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবারুণ পাবলিক স্কুলের পরিচালক তরুণ চক্রবর্তী, একাডেমিক কো-অর্ডিনেটর মো. আবুল কালাম আজাদ, উপাধ্যক্ষ আঞ্জুমান আরা যুথী এবং মর্নিং শিফটের ইংলিশ ভার্সনের উপাধ্যক্ষ হাবিবা ফেরদৌস তিথি।
বক্তারা নতুন শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা, নিয়মনীতি ও বিদ্যালয়ের সার্বিক পরিবেশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি অভিভাবকদের সঙ্গে সমন্বয় রেখে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
ওরিয়েন্টেশন শেষে নতুন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে নবারুণ পাবলিক স্কুলের ক্যাম্পাস।

