• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সাবেক আলোচিত মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম ওরফে বদনীকে গ্রেপ্তার 

     swadhinshomoy 
    11th Jan 2026 2:36 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোহাম্মদ ইমরান হোসেন রাতুল
    আনোয়ারা উপজেলা প্রতিনিধি

    চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সাবেক আলোচিত মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম ওরফে বদনীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার কর্ণফুলী থানাধীন উত্তর বন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
    কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় মরিয়ম বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

    জানা গেছে, মরিয়ম বেগম ওরফে বদনী ২০০৪ সালে চট্টগ্রামের সিইউএফএল ঘাটে আলোচিত ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি ছিলেন। ওই মামলায় তিনি প্রায় ছয় মাস কারাভোগ করেছিলেন। দীর্ঘ আইনি লড়াই শেষে ২০১৪ সালে আদালত তাকে উক্ত মামলা থেকে খালাস প্রদান করেন। ১০ ট্রাক অস্ত্র মামলায় নাম আসার পর থেকেই তিনি স্থানীয় ও জাতীয় পর্যায়ে ব্যাপকভাবে আলোচনায় আসেন।
    মরিয়ম বেগম টানা দুইবার আনোয়ারা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০১১ সালে তিনি বৈরাগ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালে অস্ত্র মামলা থেকে খালাস পাওয়ার পর পুনরায় নির্বাচন করে ভাইস চেয়ারম্যান জয়লাভ করেন এবং ২০১৯ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো একই পদে নির্বাচিত হন আনোয়ারা ও কর্ণফুলী এলাকায় ‘বদনী’ নামে পরিচিত এই নেত্রী।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031