জামালপুর প্রতিনিধি।।
জামালপুর জেলা প্রশাসনের উদ্যোগে বিআরটিএ জামালপুর সার্কেলের সহযোগিতায়
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১০ জন ব্যক্তির মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত মো: কাসেম আলী, মোহাম্মদ ইকরামুল হক, মোছা: রোকেয়া বেগম, মোছা: রুজিনা, শাপলা বেগম, মো: হুমায়ুন কবির, মোছা: সূর্যী বেগম, নুরুল ইসলাম, মুন্নি ও মোছা: সুমনা বেগম এর হাতে মোট ৪২ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইউসুপ আলী।
এ সময় বিআরটিএ জামালপুর সার্কেলের সহকারী পরিচালক(ইন্জি:) আবু নাঈমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন- “ সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো সরকারের মানবিক দায়িত্ব। এই অনুদান ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়ক হবে।”

