• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • যমুনা সার কারখানায় ফের উৎপাদন শুরু 

     swadhinshomoy 
    12th Jan 2026 12:39 pm  |  অনলাইন সংস্করণ Print

    জামালপুর প্রতিনিধি।।

    জামালপুরের সরিষাবাড়ী তারাকন্দিতে অবস্থিত যমুনা সার কারখানার যান্ত্রিক ত্রুটি মেরামত করে ৬ দিন পর উৎপাদনে ফিরেছে।

    রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পুনরায় উৎপাদন শুরু করে প্রতিষ্ঠানটি।

    যমুনা সার কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান- যমুনা সার কারখানায় অ্যামোনিয়া প্ল্যান্টের ত্রুটির কারনে গত ৫ জানুয়ারি রাত ১২ টার দিকে বন্ধ হয়ে যায় উৎপাদন কার্যক্রম। পরে যান্ত্রিক ত্রুটি মেরামত করে রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আবারো উৎপাদন শুরু করেছে প্রতিষ্ঠানটি।

    উল্লেখ, গ্যাস সংযোগ না থাকায় দীর্ঘ ২৩ মাস বন্ধ থাকে যমুনা সার কারখানার উৎপাদন। এরপর গ্যাস সংযোগ পেয়ে গত বছরের ২৩ ডিসেম্বর পুনরায় উৎপাদন শুরু করে প্রতিষ্ঠানটি। পরে ৫ জানুয়ারি রাতে অ্যামোনিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটির কারনে আবারো বন্ধ হয়ে যায় কারখানার উৎপাদন।যমুনা সার কারখানার দৈনিক উৎপাদন ক্ষমতা ১৭০০ মেট্রিক টন। বর্তমানে এর বার্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় ৪২ হাজার টন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031