• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নেত্রকোণায় জলমহাল সংস্কার ও খনন শীর্ষক সভা অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    14th Jan 2026 6:48 pm  |  অনলাইন সংস্করণ Print

    সোহেল খান দূর্জয় নেত্রকোনা :

    ময়মনসিংহ বিভাগের উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন কাচারি পুকুর এবং খননযোগ্য ও ইজারাযোগ্য সরকারি অন্যান্য জলমহাল সংস্কার ও খনন শীর্ষক প্রকল্পের বাস্তবায়ন সংক্রান্ত স্টেকহোলন্ডার সভা (১৪ জানুয়ারী)বুধবার নেত্রকোণা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

    নেত্রকোণা জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ জে এম সালাউদ্দিন নাগরী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, অতিরিক্ত সচিব (পিআরএল) সাবেক সদস্য, ভূমি সংস্কার বোর্ড রেজাউল কবীরসহ ভূমি সংস্কার বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এবং ময়মনসিংহ শেরপুর, জামালপুর, নেত্রকোণা জেলার অতিরিক্ত জেলা প্রশাসকগণ, উপজেলা নির্বাহী ফিসারগণ, সহকারী কমিশনার ভূমি,নেত্রকোণার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম ও পরিবেশ কর্মীবৃন্দ।

    এসময় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ জে এম সালাউদ্দিন নাগরী বলেন, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ উঠে, যে কর্মকর্তারা এসি রুমে বসে প্রজেক্ট তৈরি করে। সেজন্যই আমরা সরজমিনে এসেছি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে কথা বলে বাস্তবসম্মত প্রকল্প গ্রহণের সুবিধার জন্য। আমি আশা করছি এই প্রজেক্ট নেত্রকোণায় যথাযথ ভাবে বাস্তবায়িত হবে এবং এলাকাবাসী এর সুফল ভোগ করবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031