swadhinshomoy
15th Jan 2026 4:41 pm | অনলাইন সংস্করণ Print
মিজানুর রহমান মুবিন :
ঝালকাঠির রাজাপুরে সিগারেট কোম্পানির ডিলারকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দুপুরে রাজাপুরবউপজেলার পুটিয়াখালী বাজারের কাছাকাছি শরিফ বাড়ি ব্রিজের গোড়ায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের স্বীকার ঐ ব্যবসায়ী চলন্ত গাড়িতে করে টাকা নিয়ে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত ছিনতাইকারীরা তার গাড়ির গতিরোধ করে দা দিয়ে হাতে কোপ দেয় সে পরে গেলা তার কাছ থেকে দেড় লাখ টাকা ছিনিয়ে নেয় তারা।
স্থানীয়রা জানান, হঠাৎ চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে সিগারেট এর ডিলার ঐ ব্যবসায়ীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়। এ বিষয়ে অভিযোগ দাখিলের বিষয়টি প্রক্রিয়াধীন।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

