• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • তজুমদ্দিনে গণভোট প্রচার সংক্রান্ত বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    17th Jan 2026 2:07 pm  |  অনলাইন সংস্করণ Print

    সুলাইমান পোদ্দার তজুমদ্দিন (ভোলা) ।।

    ভোলার তজুমদ্দিন উপজেলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে গণভোট বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার বেলা ১১:৩০ মিনিটে তজুমদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে তজুমদ্দিন উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভায় তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা.শামীম রহমান।

    প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা.শামীম রহমান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে ভোট প্রদানে বাধাসৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, আগামী নির্বাচন ও গণভোটে সবাই নির্বিঘ্নে অংশগ্রহণ করবেন এবং স্বাধীনভাবে নিজ নিজ মতামত ভোটের মাধ্যমে প্রকাশ করবেন।কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠী যদি ভোটারদের ভোট দিতে বাধা দেয়,তাহলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানাতে হবে। এ ক্ষেত্রে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
    আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, তজুমদ্দিন উপজেলা জামায়াতে আমীর মাওলানা আব্দুর রব,খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহম্মেদ,তজুমদ্দিন প্রেসক্লাবের সভাপতি সাইদুল হক মুরাদ, তজুমদ্দিন উপজেলা যুবদলের সভাপতি নাছির উদ্দীন ভুট্টু,তজুমদ্দিন সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জালাল বিল্লাহ সহ অনন্য কর্মকর্তার ।
    তজুমদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, স্কুল শিক্ষক, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং গ্রাম পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031