• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • গত বছরের লোকসানে রাজশাহীর বরেন্দ্রে ৬ হাজার হেক্টর কমলো আলু আবাদ, দামের নিশ্চয়তা চান কৃষকরা 

     swadhinshomoy 
    17th Jan 2026 3:41 pm  |  অনলাইন সংস্করণ Print

    স্টাফ রিপোর্টার: মোঃ মাহাবুল ইসলাম মুন্না:

    রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে চলতি মৌসুমে আলু আবাদ উল্লেখযোগ্যভাবে কমেছে। গত বছরের ভয়াবহ লোকসানের প্রভাবে এবার আগের তুলনায় প্রায় ৬ হাজার হেক্টর জমিতে কম আলু চাষ হয়েছে। উৎপাদন খরচ বৃদ্ধি এবং ন্যায্য বাজারমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষকদের মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
    কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে রাজশাহী জেলায় মোট ৩৪ হাজার ১০৯ হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে, যা গত বছরের প্রায় ৪০ হাজার হেক্টরের তুলনায় কম। নির্ধারিত লক্ষ্যমাত্রাও পূরণ হয়নি।
    উপজেলা ভিত্তিক হিসাবে তানোরে সর্বোচ্চ এবং মতিহারে সর্বনিম্ন জমিতে আলু চাষ হয়েছে। ইতোমধ্যে অধিকাংশ এলাকায় বীজ রোপণের কাজ শেষ হয়েছে। বর্তমানে কৃষকরা সেচ, সার প্রয়োগ ও রোগবালাই প্রতিরোধে ব্যস্ত সময় পার করছেন।
    কৃষকরা জানান, গত মৌসুমে লোকসানের কারণে অনেকেই বাধ্য হয়ে আবাদ কমিয়েছেন। উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় এবারও ন্যায্য দাম না পেলে ভবিষ্যতে আলু চাষে আগ্রহ হারানোর আশঙ্কা রয়েছে।
    এদিকে আলুর লেইট ব্লাইট রোগের ঝুঁকি মোকাবিলায় কৃষি বিভাগ কৃষকদের সতর্ক করেছে। প্রয়োজন অনুযায়ী নিয়মিত ছত্রাকনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
    কৃষি বিভাগ জানায়, আবহাওয়া অনুকূলে থাকলে ভালো উৎপাদনের আশা করা হচ্ছে এবং কৃষকদের নিয়মিত পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031