• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পিরোজপুরে নিষিদ্ধ বন্যপ্রাণী তক্ষকসহ আটক 

     swadhinshomoy 
    19th Jan 2026 4:19 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ মিজান শেখ (পিরোজপুর)

    পিরোজপুরের নাজিরপুরে নিষিদ্ধ বন্যপ্রাণী তক্ষকসহ একজনকে আটক করেছে ডিবি পুলিশ।

    রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় নাজিরপুর উপজেলার মাটিভাংঙ্গা ইউনিয়ন থেকে ২টি তক্ষকসহ বদরুল ইসলাম নামের এক যুবককে আটক করে ডিবি পুলিশ।

    জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

    আটক বদরুল ইসলাম (৩৭) নাজিরপুর উপজেলার মাটিভাংঙ্গা ইউনিয়নের মাটিভাংঙ্গা গ্রামের মৃত মহল আলী সেখের ছেলে।

    ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে নাজিরপুর উপজেলার মাটিভাংঙ্গা ইউনিয়নের মাটিভাংঙ্গা গ্রাম থেকে ২টি তক্ষকসহ এক যুবককে আটক করা হয়। আটক যুবক বদরুল ইসলাম দীর্ঘদিন ধরে তক্ষকসহ বিভিন্ন বন্যপ্রাণী কারবারের সঙ্গে জড়িত।
    জেলা গোয়েন্দা শাখার ওসি মো. আরিফুল ইসলাম জানান, রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে পিরোজপুরের নাজিরপুর উপজেলা থেকে বদরুল ইসলাম নামে এক যুবকে আটক করেছে। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তক্ষক কারবারের সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031