• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার 

     swadhinshomoy 
    19th Jan 2026 4:25 pm  |  অনলাইন সংস্করণ Print

    গোপালগঞ্জ প্রতিনিধি
    মোঃ আবিদ হাসান মুছা

    গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় এক ইউপি সদস্য ও যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    রোববার (১৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার বর্ণি ইউনিয়নের বর্ণি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে একই দিন বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী।

    গ্রেপ্তারকৃত তৌহিদুল বিশ্বাস বর্ণি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওই ওয়ার্ড যুবলীগের সভাপতি।

    ওসি আইয়ুব আলী জানান, ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া বাজারে মশাল মিছিল বের করে জনমনে আতঙ্ক সৃষ্টির ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে তদন্ত চলছিল। তদন্তে ইউপি সদস্য তৌহিদুল বিশ্বাসের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়।

    পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ভাঙচুরের ঘটনা ও শেখ হাসিনাসহ নেতাকর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে ডাকা হরতালের সমর্থনে পাকুরতিয়া বাজারে মশাল মিছিল বের করা হয়। এ ঘটনায় পরদিন টুঙ্গিপাড়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেন এসআই মোসলেম আলী। মামলায় ৫১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031