• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মিরপুর উপজেলা প্রেসক্লাবের শুভ উদ্বোধন 

     swadhinshomoy 
    19th Jan 2026 4:45 pm  |  অনলাইন সংস্করণ Print

    আসাদুল ইসলাম মিরপুর উপজেলা প্রতিনিধি।।
    কুষ্টিয়া মিরপুর উপজেলায় রবিবার (১৮ জানুয়ারি ২০২৬) দুপুরে মিরপুর উপজেলার পরিষদের বিপরীতে মিরপুর ষ্টেশন রোডে মিরপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।

    ফিতা ও কেক কেটে মিরপুর উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ের শুভ উদ্বোধন করেন, উপদেষ্টা পরিষদের সদস্য রহমত আলী রব্বান ও শাহ আক্তার মামুন। এ সময় কেক কেটে ও মিলাদ মাহফিলের মাধ্যমে প্রেসক্লাবের যাত্রা শুরু হয়। এ সময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরপুর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য রহমত আলী রব্বান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য শাহ আক্তার মামুন। মিরপুর উপজেলা জামাতের আমীর খন্দকার রেজাউল করিম, মিরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম মালিথা। এ সময় প্রধান অতিথিগন প্রেসক্লাবের সকল সাংবাদিকদের উদ্দেশ্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

    মিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামসুল হকের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ওমর ফারুক,সাধারন সম্পাদক খন্দকার রিপন হোসেন,যুগ্ম-সাধারন সম্পাদক জালালউদ্দিন খান,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আশিকুল হক,দপ্তর সম্পাদক মোস্তফা,প্রচার সম্পাদক আশিক আলী, প্রকাশনা সম্পাদক আশাদুল রহমান,ক্রীড়া সম্পাদক সুমন শাহ,সাংস্কৃতিক সম্পাদক আব্দুল খালেক,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফ আল লিমু,সমাজ কল্যান সম্পাদক আল আমিন,ধর্ম বিষয়ক সম্পাদক হামিদুল ইসলাম, সদস্য মিনহাজ,আবু বকর সিদ্দিক,সামাদ,বিপুল হোসেন,মিরাজ,সালাম,সবুজ,সুইট,আশাদুল ইসলাম, জনি,আল জুবায়ের নাইম,রফিকুল ইসলাম,লিটন,শামীম হোসেন,রশিদ,আব্দুর রহমান,রনি আহমেদ,আনিসুজ্জামান নয়ন,আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক গণ এ সময় উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031