• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ৫ 

     swadhinshomoy 
    19th Jan 2026 5:49 pm  |  অনলাইন সংস্করণ Print

    ফখরুদ্দিন হৃদয় শৈলকুপা

    ঝিনাইদহের শৈলকুপায় স্থানীয় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এ সময় উভয়পক্ষে অন্তত ৫ জন আহত হয়েছে, এর মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশের ভূমিকায় পরিস্থিতি শান্ত রয়েছে।
    প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার ৯ নং মনোহরপুর ইউনিয়নের বিষ্ণুদিয়া গ্রামে একটি জমিজমার সীমানা নির্ধারণকে কেন্দ্র করে স্থানীয় ফদিয়ার মেম্বর ও শরিফুল মেম্বরের লোকজনের মধ্যে পূর্ব থেকেই বিবাদ চলে আসছিল। সোমবার সকালে ফদিয়ারের লোকজনের উপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষ গ্রুপ। এ সময় ফদিয়ার, জাহিদুল, বাবুল, আহম্মদ ও প্রতিপক্ষের তুহিন নামে মোট ৫ জন আহত হয়। এদের মধ্যে জাহিদুল শেখের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাৎক্ষণিক ফরিদপুর এবং পরিস্থিতি খারাপ দেখে সেখান থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এদিকে পুলিশের অবস্থানের কারনে এলাকার বতর্মান পরিস্থিতি শান্ত রয়েছে। উপজেলা যুবদলের সদস্য সচিব তরিকুল বাশার সাদাত দাবি করেন, আহতরা তার সামাজিক দল করায় প্রতিপক্ষ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবু জাহিদ চৌধুরী নেপথ্যে থেকে এ হামলা চালিয়েছে। তবে আবু জাহিদ চৌধুরী সাদাত হোসেনের বক্তব্যকে পক্ষপাতদুষ্ট এবং রাজনৈতিক প্রতিহিংসা বলে মন্তব্য করে বলেন মূলত হামলাকারী এবং আহতরা সবাই আওয়ামী রাজনৈতিক দলের একনিষ্ঠ কর্মী-সমর্থক, অনেক পূর্ব থেকেই তারা সামাজিক সংঘাতে জড়িত ছিলো এর সাথে বিএনপি দলীয় কোনো সম্পৃক্ততা নেই।
    শৈলকুপা থানার তদন্ত কর্মকর্তা সাকিল আহমেদ জানান, মনোহরপুর ইউনিয়নের বিষ্ণুদিয়া গ্রামের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করা হয়েছে। তিনি বলেন, আওয়ামী সমর্থকদের মাঝে সামাজিক গন্ডগোল হলেও বর্তমান রাজনৈতিক আশ্রয়কে কেন্দ্র করে বিবাদের সৃষ্টি হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031