• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মোংলায় নৌ বাহিনীর অভিযান, মাদক সহ আটক ৩ 

     swadhinshomoy 
    20th Jan 2026 12:57 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোংলা প্রতিনিধি: এম এ হান্নান

    মোংলায় মাদকের আখড়ায় অভিযান চালিয়ে মাদকসহ তিন ব্যবসায়ীকে আটক করেছে নৌবাহিনী।

    নৌ বাহিনীর মোংলা কন্টিনজেন্টের কর্মকর্তা লেঃ মোঃ ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৮ জানুয়ারি) রাত ৯টার দিকে তার নেতৃত্বে ২০ সদস্যের নৌবাহিনীর একটি টিম মাদ্রাসা রোডের একটি মাদকের আখড়ায় অভিযান চালায়। এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন মাদক সেবী দ্রুত পালিয়ে যায়। পরে ওই আখড়ার বিভিন্ন রুমে তল্লাশি চালিয়ে নৌবাহিনীর সদস্যরা বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদীসহ হাতেনাতে তিন মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় আরো উদ্ধার হয় বিদেশী মদের বোতলসহ চুরি-ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ নানা ধরণের সরঞ্জামাদি। আটক মোঃ সজল হোসেন সুজন (২৮), মোঃ নজরুল ইসলাম (৪৮) ও মোঃ রায়হান (২৬) পৌর শহরের মাদ্রাসা রোডের বাসিন্দা।

    এদিকে মাদ্রাসা রোডের নৌপুলিশ ফাঁড়ির মাত্র ৪০/৫০ ফুটের মধ্যে এমন একটি মাদকের আখড়া এতোদিন ধরে কিভাবে চলে আসছে, তা নিয়ে নানা প্রশ্ন রয়েছে স্থানীয়দের মাঝে।

    মাদকের আখড়া থেকে আটক মাদক ব্যবসায়ী ও জব্দকৃত মাদক এবং সরঞ্জামাদি থানা পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে নৌবাহিনী।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031