• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নীলফামারী-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর সম্ভাবনা ঘিরে রাজনৈতিক হিসাব-নিকাশ 

     swadhinshomoy 
    20th Jan 2026 2:11 pm  |  অনলাইন সংস্করণ Print

    নীলফামারী প্রতিনিধি:
    নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে স্বতন্ত্র প্রার্থী সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভগ্নিপতির স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থিতা ফিরে পাওয়ার খবরে আলোচনার রেশ কাটতে না কাটতেই, এবার আলোচনায় এসেছেন শহরিন ইসলাম তুহিনের পিতা অধ্যাপক রফিকুল ইসলাম।

    স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে, যদি অধ্যাপক রফিকুল ইসলাম নীলফামারী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন, তাহলে ডোমার–ডিমলা উপজেলার বিএনপি নেতা-কর্মীদের অবস্থান নিয়ে দেখা দিতে পারে দ্বিধা ও বিভক্তি।

    দলীয়ভাবে বিএনপি ও সমমনা জোট প্রার্থী জমিয়ত মহাসচিব  মাওঃ মঞ্জুরুল ইসলাম আফেন্দী , সে ক্ষেত্রে প্রশ্ন উঠছে—
    ডোমার–ডিমলার বিএনপি নেতা-কর্মীরা কি দলীয় সিদ্ধান্ত মেনে জোটপ্রার্থীকে সমর্থন দেবেন, নাকি স্থানীয়ভাবে পরিচিত ও গ্রহণযোগ্য মুখ হিসেবে অধ্যাপক রফিকুল ইসলামের পক্ষেই ঝুঁকবেন?

    আসন্ন নির্বাচনে বড় ধরনের চ্যালেঞ্জ হবে বিএনপি নেতা-কর্মীদের জন্য—তাদের সিদ্ধান্ত নিতে হবে, তারা কি দলের নির্দেশনার প্রতি আনুগত্য রাখবে, নাকি স্থানীয় জনপ্রিয়তার দিকে ঝুঁকবে। এটি শুধু দলের একাত্মতা এবং ভেতরের রাজনৈতিক সম্পর্কেরই বিষয় নয়, বরং এটি নির্বাচনী ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

    সব মিলিয়ে নীলফামারী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অধ্যাপক রফিকুল ইসলামের সম্ভাব্য অংশগ্রহণ ডোমার–ডিমলার রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলতে পারে। এখন দেখার বিষয়—দলীয় আনুগত্য না স্থানীয় জনপ্রিয়তা, কোনটি শেষ পর্যন্ত বিএনপি নেতা-কর্মীদের সিদ্ধান্তে প্রাধান্য পায়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031