• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • যশোরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আলোচনা সভা ও গণভোটের মক ভোটিং ক্যাম্পেইনের উদ্বোধন 

     swadhinshomoy 
    20th Jan 2026 2:43 pm  |  অনলাইন সংস্করণ Print

    নিজস্ব প্রতিবেদক

    রাজনৈতিক দলগুলোও তাদের স্বার্থে হ্যাঁ ভোটের পক্ষে কাজ করবে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে যশোর কালেক্টরেট চত্বরে গণভোটের জনসচেতনতামূলক মক ভোটিংয়ের উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন।

    উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, ‘আমরা নিরপেক্ষ মানুষ নই, আমি তো গণভোটের পক্ষের মানুষ। গণভোট মানে নতুন বাংলাদেশ, গণভোট মানে নতুন ব্যবস্থা। গণভোট মানে সকল রাজনৈতিক দলকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনা। এটার পক্ষে কেউ নিরপেক্ষ থাকা যায় না।

    গণভোটে রাজনীতিক দলগুলোকে সংপৃক্ততার কথা উল্লেখ করে এই উপদেষ্টা বলেন, ‘রাজনৈতিক দলগুলো তাদের মতো করেই প্রচারণা করবে। তবে এটা রাজনৈতিক বিষয় না। আমরা তো আশা করবো রাজনৈতিক দলগুলোও হ্যা ভোটে পক্ষে কারণ এটাতেও তাদের স্বার্থ জড়িত রয়েছে। সকলে মিলে গণভোটের পক্ষে কাজ করবো। তারা যদি গণঅভ্যুত্থানকে সম্মান করে, স্বীকৃতি দেয়, ছেলেমেয়েদের ত্যাগকে শ্রদ্ধা করে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নকে ধারণ করে; তাহলে তারাও গণভোটের পক্ষে থাকবে।’

    এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে গণভোটের মক ভোটিংয়ের কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর গণভোটের বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করে গণভোটের মক ভোটিংয়ে ভোট প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিনিয়র নির্বাচন অফিসার জাহাঙ্গির আলমসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

    এদিকে সকালে জেলা প্রশাসকের মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলার আইন শৃংখলা রক্ষাকারি বাহিনীর সাথে মতবিনিময় করেন। সেখানে উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, ‘আমি দীর্ঘদিন নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে কাজ করছি। বাংলাদেশের ইতিহাসে একই সাথে গণভোট ও সংসদ নির্বাচন চ্যালেঞ্জিং বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন শান্তিপূর্ণ করতে বিশেষ করে নারী, শিশু প্রতিবন্ধিদের ভোটাধিকার প্রয়োগের সুষ্ঠ পরিবেশ তৈরির উপর গুরুত্বরাপোন করেন তিনি। সাথে সাথে গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে প্রচারণা চালানোর বিষয়ে তাগিদ দেন। তিনি বলেন, দীর্ঘদিনের ফ্যাসিবাদি কাঠামো দূর করতে, দেশ সামনের দিকে এগিয়ে নিতে গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে হবে। জাতি হিসেবে আমাদের দূর্নীতি পরায়ণ মানসিকতারও কঠোর সমালোচনা করেন তিনি।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031