মিজানুর রহমান মুবিন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি পৌর শহরের নতুন চর এলাকা থেকে নিখোঁজ নারী নিলুফা বেগম এর মরদেহ নিখোঁজের আট ঘণ্টা পরে সুগন্দা নদীর পৌর খেয়াঘাট সংলগ্ন তীর থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম নিলুফা বেগম (৬২)।
ঝালকাঠী থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌর শহরের নতুন চর এলাকার বাসিন্দা নিলুফা বেগম (৬০) সোমবার দিবাগত রাত আনুমানিক ১০ টার দিকে নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজা খুঁজি করার পরে মঙ্গলবার ভোর ৬টার দিকে সুগন্ধা নদীর পাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বজনদের অভিযোগ, তার স্বর্ণের নাকফুল ছিঁড়ে নেওয়া হয়েছে এতেননিলুফার নাক রক্তাক্ত অবস্থায় ছিল। স্বজনরা আরো অভিোগ করেন নিহত নিলুফা বেগমের সঙ্গে থাকা স্বর্ণালংকার ও মোবাইল ফোন খোয়া গেছে।
ঝালকাঠি সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বেলায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান আছে।

