• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সেনাবাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক 

     swadhinshomoy 
    20th Jan 2026 5:16 pm  |  অনলাইন সংস্করণ Print

    সারোয়ার নেওয়াজ শামীম (হবিগঞ্জ) প্রতিনিধি:
    হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোর রাত আনুমানিক ৫টা ৩০ মিনিটে চুনারুঘাট আর্মি ক্যাম্প (১৩ ইবি)-এর একটি টহল দল দেওরগাছ ইউনিয়নের রাজাপুর গ্রামে চেকপোস্ট স্থাপনকালে এ অভিযান পরিচালনা করে।

    সেনা সূত্র জানায়, চেকপোস্ট চলাকালে হিরণ মিয়া (২৬) নামে এক ব্যক্তিকে মাদকসহ সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চুনারুঘাট এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী ইয়াকুব আলীর বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। তবে অভিযানের খবর পেয়ে ইয়াকুব আলী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

    পরবর্তীতে সেনাবাহিনী ইয়াকুব আলীর বাড়িতে তল্লাশি চালিয়ে তার দুই সহযোগী লিটন মিয়া (৩৩) ও জালাল মিয়া (৩০)-কে হাতেনাতে আটক করে। এ সময় তাদের কাছ থেকে মোট ২ কেজি গাঁজা এবং ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়, যার মধ্যে ৩টি স্মার্টফোন রয়েছে।

    আটককৃতদের মধ্যে লিটন মিয়ার পিতার নাম মনোয়ার আলী, জালাল মিয়ার পিতা তোয়্যেব আলী এবং হিরণ মিয়ার পিতা সাবু মিয়া।

    সেনাবাহিনী জানায়, আটককৃত ব্যক্তিবর্গ ও উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। সময়োপযোগী হস্তক্ষেপ ও সমন্বিত প্রচেষ্টার ফলে পুরো অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে চুনারুঘাট আর্মি ক্যাম্প।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031