• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ৩ বছর না যেতেই জীর্ণ আধারা উচ্চ বিদ্যালয়ের ভবন 

     swadhinshomoy 
    21st Jan 2026 3:22 pm  |  অনলাইন সংস্করণ Print

    প্রতিনিধি মোঃ তপছিল হাছান:

    অনিয়মের পাহাড়, ভোগান্তিতে শিক্ষার্থীরা — জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশের পরও নীরব প্রশাসন

    চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ১নং নায়েরগাঁও উত্তর ইউনিয়নের ঐতিহ্যবাহী আধারা উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন নির্মাণের মাত্র তিন বছরের মধ্যেই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির ভবনটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, চাঁদপুরের তত্ত্বাবধানে ২০২৩ সালে নির্মিত হলেও শুরু থেকেই কাজের মান নিয়ে ছিল ব্যাপক অভিযোগ।

    স্থানীয়দের অভিযোগ, ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং নকশা বহির্ভূত কাজ করা হয়েছে। তৎকালীন সময়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ঠিকাদার, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারির সঙ্গে সমঝোতা করে ত্রুটিপূর্ণ কাজ বুঝে নেন বলে এলাকাবাসীর দাবি।

    বর্তমানে ভবনের দেয়ালের রং খসে পড়ছে, ছাদের প্লাস্টার ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। একাধিক শ্রেণিকক্ষে দরজা-জানালা না থাকায় শিক্ষার্থীরা গরম, শীত ও নিরাপত্তাহীন পরিবেশে পাঠগ্রহণে বাধ্য হচ্ছে। এতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে শিক্ষক ও অভিভাবকরা জানিয়েছেন।

    এলাকাবাসীর আরও অভিযোগ, অনিয়ম আড়াল করতেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রশাসনের কাছে বিভ্রান্তিকর অভিযোগ দিয়েছেন। এমনকি অভিযোগ অনুসন্ধানে আসা গণমাধ্যমকর্মীদের প্রভাবিত করতে ঘুষ দেওয়ার চেষ্টা ও অশালীন আচরণের অভিযোগও উঠেছে।

    এ বিষয়ে ঠিকাদার ও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

    উল্লেখ্য, জাতীয় পর্যায়ের প্রিন্ট মিডিয়ায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হওয়ার পরও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা প্রশাসনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

    এলাকাবাসী ও অভিভাবকরা দ্রুত নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ঝুঁকিপূর্ণ ভবনটি জরুরি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031