swadhinshomoy
21st Jan 2026 6:00 pm | অনলাইন সংস্করণ Print
আতিকুল ইসলাম
হাতিয়া ( নোয়াখালী) প্রতিনিধি
নিরাপত্তার স্বার্থে ব্যক্তিগত গানম্যান নিয়োগের জন্য আবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল হান্নান মাসউদ।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।
জেলা প্রশাসক জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে মোট ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে এখন পর্যন্ত দুইজন প্রার্থী ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান নিয়োগের আবেদন করেছেন।
আবেদনকারী – নোয়াখালী-৬ আসনের জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী আব্দুল হান্নান মাসউদ।
জেলা প্রশাসক আরও জানান, আবেদনগুলো যাচাই-বাছাই করে বিধি অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

