• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মতলবে ভ্রাম্যমান আদালতে ছয় চালকের অর্থদণ্ড, একটি ট্রাক জব্দ 

     swadhinshomoy 
    22nd Jan 2026 12:08 pm  |  অনলাইন সংস্করণ Print

    মতলব প্রতিনিধি:
    মতলব-গৌরিপুর-পেন্নাই সড়কের মতলব সেতুর সংযোগস্থলের ভাঙ্গারপাড় গোল চত্বর এলাকায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ছয় চালককে জরিমানা এবং রেজিস্ট্রেশন ও লাইসেন্স না থাকায় একটি ট্রাক জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা।

    সূত্রে জানা যায়, সড়ক পরিবহন আইন ২০১৮ এর আলোকে ওই সড়কে চলাচলকারী যাত্রীবাহী বাস জৈনপুর এক্সপ্রেস, জৈনপুর পরিবহন ও মতলব এক্সপ্রেস এবং দুই মোটরসাইকেল চালককে মোট ৩২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। এই সময় রেজিস্ট্রেশন ও লাইসেন্সবিহীন একটি ট্রাক জব্দ করা হয়।

    ওই পথে যাতায়াতকারী একাধিক যাত্রী ও স্থানীয়রা বলেন, সড়কে বেপরোয়া ভাবে গাড়ি চালানোর কারণে অহরহ দুর্ঘটনা ঘটছে। গত দুদিন আগে উপজেলার নাগদা এলাকায় জৈনপুর পরিবহনের একটি বাস উল্টে খালে পড়ে একজন নিহত সহ ১৬ যাত্রী আহত হয়। সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনার কারণে যাত্রী ও পথচারীদের মাঝে ভয় ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।

    ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় সহকারী কমিশনার (ভূমি) মুনতাহিনা পৃথুলা বলেন, অতিরিক্ত ভাড়া আদায়, বেপরোয়া ও বিপদজনকভাবে গাড়ি চালনা, লাইসেন্স ও ফিটনেস ছাড়া চলাচলরত যানবাহনের বিরুদ্ধে জনস্বার্থে উপজেলা প্রশাসন এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

    ক্যাপশন: মতলব দক্ষিণে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে যাত্রীবাহী বাস ও বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছেন সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031