• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বিএনপির বিদ্রোহী প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসকে দল থেকে বহিষ্কার 

     swadhinshomoy 
    22nd Jan 2026 5:33 pm  |  অনলাইন সংস্করণ Print

    টিটন দাস, নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি:

    ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় কাজী নাজমুল হোসেন তাপস কে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এই বহিষ্কারের কথা জানানো হয়।
    জেলা বিএনপির কাছে পাঠানো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে কাজী নাজমুল হোসেন তাপস কে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। একই সঙ্গে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অর্থনীতিক বিষয়ক সম্পাদক পদসহ সংগঠনের সকল পর্যায়ের দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।
    বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত এই নেতার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
    এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জানান, নাজমুল হোসেনের বহিষ্কার সংক্রান্ত কেন্দ্রীয় চিঠির অনুলিপি আমরা হাতে পাইনি। তবে ফেইসবুকে দেখেছি। দলের বিরুদ্ধে কেউ অবস্থান নিলে তাকে দল বহিষ্কার করবে এটাই স্বাভাবিক।
    এবিষয়ে নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিম বলেন, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে ধানের শীষ প্রতীকের একমাত্র বৈধ প্রার্থী বিএনপি মনোনীত এড.আব্দুল মান্নান। আমরা নবীনগর এলাকার সকল নেতাকর্মীকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।

    বহিষ্কারের বিষয়ে কাজী নাজমুল হোসেন তাপস বলেন, “আমি এখনো চিঠির হার্ডকপি হাতে পাইনি, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। আমি মাঠের রাজনীতি করা মানুষ। গ্রামের সাধারণ ও খেটে খাওয়া মানুষ আমাকে প্রার্থী হিসেবে চায়, তাই আমি মাঠে আছি। বহিষ্কারের বিষয়ে আমি বিন্দুমাত্র চিন্তিত নই।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031