এ, টি, এম, হুমায়ুন, কাদির
নান্দাইল (উপজেলা) প্রতিনিধি:
ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে জাতীয় পার্টির একঝাঁক নেতাকর্মীর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান।
গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় নান্দাইলের চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তারা।
নান্দাইল উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি হাসনাত মাহমুদ তালহার নেতৃত্বে জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা দলীয় পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেন। এ সময় ধানের শীষের তোড়া দিয়ে নবাগতদের বরণ করে নেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইয়াসের খান চৌধুরী।সাথে ছিলেন বিএনপির সদস্য সচিব জনাব এনামুল কাদির।
যোগদানকারী নেতাকর্মীরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ইয়াসের খান চৌধুরীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আজীবন বিএনপির রাজনীতি করার প্রত্যয় ঘোষণা করেন তারা।
যোগদানকারীদের অন্যান্য নেতাকর্মীদের মধ্যে— জাতীয় পার্টির সহ-সভাপতি অ্যাডভোকেট ধীমান কুমার সরকার, সহ-সভাপতি ও সাবেক কাউন্সিল শাহজাহান ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রিপন ও মোখলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ভূঁইয়া, প্রচার সম্পাদক , দপ্তর সম্পাদক আবু তাহেরসহ উল্লেখযোগ নেতা ও প্রায় ৫ শতাধিক কর্মী ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নব যোদানকৃত বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে বিশ্বাসী হয়ে জাতীয় পার্টি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেছি। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমরা সক্রিয়ভাবে কাজ করে যাবো।
নান্দাইল উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি হাসনাত মাহমুদ তালহা বলেন, ২০২৪ সালের জানুয়ারি মাসেই আমরা উপজেলা ও পৌর কমিটি থেকে পদত্যাগ করেছি। জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগ দিয়েছি। যতদিন বেঁচে থাকবো, বিএনপির সঙ্গেই রাজনীতি করবো।
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরী বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত নান্দাইল গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রকৃত উন্নয়ন চাইলে দেশের বৃহৎ দল বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। আসুন, সবাই মিলে ধানের শীষের পক্ষে কাজ করি।
সদস্য সচিব জনাব এনামুল কাদির বলেন দলকে নির্বাচনে জয়লাভ করতে দল মত নির্বিশেষে সকল কেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ।সবাই ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ইয়াসের খান কে জয় করে তারেক জিয়া কে নান্দাইলের আসন উপহার দিতে হবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. নজরুল ইসলাম, সদস্য সচিব রফিকুজ্জামান ভূঁইয়া মনির, বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কচিসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

