• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • গণতন্ত্র ও অধিকার পুনরুদ্ধারের প্রত্যয়ে পাতাবাড়ি বাজারে ধানের শীষের পক্ষে জননেতা শাহাজাহান চৌধুরীর নির্বাচনী পথসভা 

     swadhinshomoy 
    25th Jan 2026 2:37 pm  |  অনলাইন সংস্করণ Print

    উখিয়া প্রতিনিধি : রেজাউল করিম

    আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী জননেতা শাহাজাহান চৌধুরীর পক্ষে ধানের শীষ প্রতীকে জনসমর্থন জোরদার করতে কক্সবাজারের উখিয়া উপজেলার পাতাবাড়ি বাজারে এক বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জানুয়ারি ২০২৬ খ্রি. শনিবার বিকাল ৪টা থেকে শুরু হওয়া এ পথসভায় স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

    পথসভায় পাতাবাড়ি বাজারসহ আশপাশের বিভিন্ন গ্রাম থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পুরো বাজার এলাকা ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান, ব্যানার ও পোস্টারে মুখর হয়ে ওঠে।

    পথসভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটাধিকার ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের হারানো অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের কোনো বিকল্প নেই। তারা বলেন, জননেতা শাহাজাহান চৌধুরী একজন পরীক্ষিত, জনবান্ধব ও ত্যাগী নেতা। তার নেতৃত্বে এলাকায় উন্নয়ন, ন্যায়বিচার ও জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠা সম্ভব হবে।

    বক্তারা আরও বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

    পথসভায় বক্তব্য রাখতে গিয়ে জননেতা শাহাজাহান চৌধুরী বলেন,
    “আমি এই এলাকারই একজন সন্তান। আপনাদের সুখ-দুঃখ, ন্যায্য অধিকার ও উন্নয়নের সংগ্রামে সবসময় পাশে ছিলাম। নির্বাচিত হলে মানুষের প্রত্যাশা পূরণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব।”
    তিনি দেশ ও জনগণের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।

    পথসভাটি আয়োজন করে হলদিয়া পালং ইউনিয়ন বিএনপি। এতে ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী, যুবসমাজ, নারী ও প্রবীণসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এ পথসভা এলাকায় নতুন নির্বাচনী উদ্দীপনা সৃষ্টি করেছে বলে জানান স্থানীয়রা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    S M T W T F S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031