আখতার হোসাইন খান
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের অংশগ্রহণে বার্ষিক ভোজ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের উৎসাহ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার করতে এ আয়োজন করা হয়।
২৭ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. কাজী মো. নূর-উল ফেরদৌস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান জনাব মিজানুর রহমান ভূঁইয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল আমিন। তিনি বলেন, বার্ষিক ভোজ শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা ও সামাজিক বন্ধন দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুলের প্রধান শিক্ষক সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যাপক মোঃ আসাদুল্লাহ, প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইঞ্জিনিয়ার কাজী রাসেল, কেএফএসসি শিশু কাননের প্রধান শিক্ষক শফিউল আলম টিপু, কাজী হাসানুজ্জামান অজিউল্লাহ মাদ্রাসার মুহতামিম ফারুক হোসাইনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবক।
বার্ষিক ভোজে শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করা হয়। শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

