• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা 

     swadhinshomoy 
    01st Feb 2026 4:54 pm  |  অনলাইন সংস্করণ Print

    চট্টগ্রাম, প্রতিনিধি:

    বাংলাদেশের সাংবাদিক সমাজের অধিকার আদায়, পেশাগত মানোন্নয়ন, আধুনিক সাংবাদিকতায় দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতা বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা (বিএসইউএস)-এর চট্টগ্রাম মহানগর ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
    শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় নগরীর আগ্রাবাদস্থ হোটেল জামান রেস্টুরেন্টে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও মহাসচিবের অনুমোদনক্রমে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মোঃ কে এম রুবেল, বিভাগীয় কমিটির সহ-সভাপতি মোঃ গাজী শাহ এবং প্রচার সম্পাদক মোঃ দিদার।

    নবগঠিত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সিনিয়র সাংবাদিক ও সাপ্তাহিক সময়ের নিউজ পত্রিকার সহ-সম্পাদক মোঃ হোসেন। যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ আবুল খায়ের, মোঃ আফতাব আলম ও মোঃ বেলাল।

    সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক ভোরের আলো পত্রিকার চট্টগ্রাম ক্রাইম রিপোর্টার শেখ আহম্মেদ। এছাড়া আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মোঃ হানিফ, মোঃ আব্দুল হালিম নিরব, মোঃ আল-আমিন খান, মোঃ আল-আমিন বেপারী, আয়মান, মোঃ কাউসার মাহমুদ, হাসান রাজু, নুর আলম, সুমন খান, শাহনাজ পারভীন ও লিয়াকত হোসেন।

    নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, দক্ষতা উন্নয়ন এবং সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728