মোঃ ইয়ামিন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত জাতীয় সংসদ সদস্য (এমপি) প্রার্থী মোঃ মহসিন
সদর ইউনিয়নের ধারিয়ারচর এলাকা ও স্থানীয় বাজারসমূহ। গণসংযোগ করেন
তিনি নিজেকে নেতা নয়, বরং ‘জনগণের খাদেম’ হিসেবে উপস্থাপন করছেন এবং একটি দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দিচ্ছেন।
শিক্ষায় গুরুত্ব: ইসলামি শিক্ষা ও নৈতিকতার সমন্বয়ে একটি দক্ষ প্রজন্ম গড়ার ওপর তিনি বিশেষ জোর দিয়েছেন।
বক্তব্য: পথসভায় মোঃ মহসিন একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দেন এবং জোটের কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান: ১০-দলীয় নির্বাচনী জোটে জামায়াতে ইসলামীসহ জাতীয় নাগরিক পার্টি (NCP), বাংলাদেশ খেলাফত মজলিস এবং অন্যান্য সমমনা দলগুলো অন্তর্ভুক্ত রয়েছ
তিনি উপস্থিত ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে যদি জামায়াতে ইসলামী সরকার গঠন করে, তবে এ দেশ থেকে চিরতরে চাঁদাবাজি বন্ধ করা হবে এবং একটি চাঁদাবাজমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
উপস্থিত নেতৃবৃন্দ: সদর ইউনিয়ন জামায়াতের ইসলামি সভাপতি মোঃ আবু কাইছার, সেক্রেটারি মোঃ আক্তার হোসেন এবং যুব বিভাগের সভাপতি মোঃ ইয়ামিন সহ স্থানীয় কর্মীরা তার সাথে ছিলেন।

