• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • তিনটি সংসদীয় আসনে নির্বাচনী দায়িত্ব পালন করবে বিজিবির গুইমারা সেক্টর 

     swadhinshomoy 
    03rd Feb 2026 6:27 pm  |  অনলাইন সংস্করণ Print

    মো:মাসুদ রানা,
    খাগড়াছড়ি প্রতিনিধি:

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ শান্তিপূর্ণ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) গুইমারা সেক্টর। জনসাধারণ যেন নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে সীমান্তে বিশেষ নজরদারির পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষার বিশেষ দায়িত্ব পালন করবে বিজিবি।
    মঙ্গলবার দুপুরে গুইমারা সেক্টর সদর দপ্তরে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা বলেন বিজিবি গুইমারা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ মিজানুর রহমান।

    তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গুইমারা সেক্টরের আওতাধীন তিনটি সংসদীয় আসনের ৩৪৪টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ১০টি বেইজ ক্যাম্প স্থাপন করে ২৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনী এলাকাগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য বিজিবির বিশেষায়িত ডগ স্কোয়াড ইউনিট প্রস্তুত রয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় র‍্যাপিড অ্যাকশন টিম (RAT) এবং হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (QRF) সর্বদা প্রস্তুত থাকবে।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর আবু হানিফ মোহাস্মক সিহানুক সহ বিজিবির উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728