• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মানিকগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী জিন্নাহ কবিরের নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    04th Feb 2026 1:49 pm  |  অনলাইন সংস্করণ Print

    রবিউল আলম দৌলতপুর মানিকগঞ্জ প্রতিনিধি:

    মানিকগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এস. এ. জিন্নাহ কবিরের পক্ষে এক বিশাল নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ও ধামশ্বর ইউনিয়নে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি দৌলতপুর থানার কলিয়া ও ধামশ্বর
    ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
    মিছিল শেষে কলিয়া হাই স্কুল মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম।

    আলোচনা সভায় বক্তব্য রাখেন—
    মো. শফিকুল ইসলাম শফিক (সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদ এবং সদস্য, মানিকগঞ্জ জেলা বিএনপি),
    অ্যাডভোকেট নুরুল ইসলাম কুন্টু (মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক),মোঃ মতিন মাস্টার সিনিয়র সহ-সভাপতি উপজেলা বিএনপি,
    মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন,
    দৌলতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সেলিম হোসেন,
    যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম,
    যুগ্ম আহ্বায়ক রবিন আহমেদ সামান,
    এছাড়াও বক্তব্য দেন দৌলতপুর উপজেলা বিএনপি নেতা মোকছেদ, মো. মিলন হোসেন (সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতা) প্রমুখ।

    মিছিলে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়—
    “তোমার আমার মার্কা, ধানের শীষ মার্কা”,
    “শহীদ জিয়ার মার্কা, ধানের শীষ মার্কা”,
    “খালেদা জিয়ার মার্কা, ধানের শীষ মার্কা”,
    “তারেক রহমানের মার্কা, ধানের শীষ মার্কা”,
    “বাংলাদেশের মার্কা, ধানের শীষ মার্কা।”

    কলিয়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে জনসমুদ্রের সৃষ্টি হয়। নেতাকর্মীদের কণ্ঠে ধ্বনিত হয় ধানের শীষের বিজয়ের প্রত্যাশা এবং জয় নিয়ে ঘরে ফেরার দৃঢ় আশা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728