• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • হলদিয়ায় ১১ দলীয় ঐক্যজোট প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনতার ঢল 

     swadhinshomoy 
    04th Feb 2026 3:14 pm  |  অনলাইন সংস্করণ Print

    আবু বকর সিদ্দিক:- মুন্সীগঞ্জ প্রতিনিধি।

    মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নে ১১ দলীয় ঐক্যজোটের এমপি প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে ব্যাপক সাড়া মিলেছে।মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী এ গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হয়।শাপলা কলি প্রতীকের প্রার্থী মাজেদুল ইসলাম ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

    গণসংযোগের অংশ হিসেবে তিনি গোয়ালি মান্দ্রা, হলদিয়া বাজার,সাতঘড়িয়া ও শিমুলিয়া ভাঙ্গা এলাকা ঘুরে দেখেন।এ সময় তিনি ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।স্থানীয় বাসিন্দারা তাদের দীর্ঘদিনের সমস্যা ও প্রত্যাশার কথা প্রার্থীর কাছে তুলে ধরেন।মনোযোগ দিয়ে জনগণের কথা শোনেন মাজেদুল ইসলাম।

    তিনি বলেন,জনগণের অধিকার রক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করাই তার রাজনীতির মূল লক্ষ্য।নির্বাচিত হলে পদ্মা নদীর ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।পাশাপাশি এলাকার দীর্ঘদিনের চিকিৎসা সংকট নিরসনে একটি আধুনিক হাসপাতাল স্থাপনের প্রতিশ্রুতি দেন তিনি।

    গণসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর হলদিয়া ইউনিয়নের নূর মোহাম্মদ মোস্তফা ও এমএ আব্দুর রাজ্জাক সুমন, সাব্বির আহমেদ বাবুল ঢালী, অপু শেখ, মোঃ মইন,আকিজুল ইসলাম,মো: নাঈম।এছাড়া কুমারভোগ ইউনিয়নের জাহিদ শিকদার ও মেদিনী মন্ডল ইউনিয়নের নুরুল্লাহ অংশগ্রহণ করেন।এনসিপির পক্ষে জনাব মো:সোহাগ,রিয়াদ,হাসান ও অমিত উপস্থিত ছিলেন।খেলাফত মজলিসের মেহেদী হাসান,আবু বকর,আরভীন ও আলিফসহ দলের স্থানীয় নেতাকর্মীরাও গণসংযোগে যোগ দেন।

    গণসংযোগ চলাকালে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।অনেকে পরিবর্তনের আশায় প্রার্থীকে সমর্থনের আশ্বাস দেন।এলাকাবাসীর মতে,উন্নয়ন ও জনস্বার্থকে প্রাধান্য দিলে এই আসনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728