জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে বরিশালে অনুষ্ঠিত বিভাগীয় জনসভায় ঝালকাঠি জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ জনসভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঝালকাঠি জেলার দুটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, রফিকুল ইসলাম জামাল এবং জেলা বিএনপির আহবায়ক এ্যাড. মোঃ সৈয়দ হোসেন ও সদস্য সচিব এ্যাড. শাহাদাৎ হোসেন সহ শীর্ষ নেতৃবৃন্দের নেতৃত্বে সকাল থেকেই নেতাকর্মীরা বরিশাল শহরের আলেকান্দা পানির ট্যাংক, বরিশাল আউটার ষ্টেডিয়াম এলাকায় জড়ো হতে শুরু করেন। সকাল ৮টা থেকেই এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
ঝালকাঠির বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী ও সমর্থকরা ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীক ধানের শীষ বহন করে মিছিল সহকারে জনসভাস্থলে উপস্থিত হন।
ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি প্রফেসার এজাজ হাসান, সাবেক সভাপতি সরদার এনামুল হক এলিন এবং সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ খোকন মল্লিক, ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি এ্যাড. নাসিমুল হাসান, সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল, সাধারণ সম্পাদক সেলিম গাজী, নলছিটি পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন নিজ নিজ ইউনিটের পক্ষে মিছিল সহকারে মুল মিছিলে সমবেত হন। সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক (ঝালকাঠি -১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলেন) গোলাম আজম সৈকতের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ঝালকাঠীর নেতাকর্মীদের নিকট নতুন মাত্রা যোগ করে ।
জেলা যুবদলের আহবায়ক মোঃ শামিম তালুকদার, সিনি: যুগ্ম আহবায়ক মোঃ রবিউল হোসেন তুহিন, সদস্য সচিব এ্যাড. আনিসুর রহমান খান এর নেতৃত্বে যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়। অঙ্গ সহযোগী সংগঠনের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আজাদুর রহমান আজাদ, সিনি: যুগ্ম আহবায়ক মোঃ হেদায়েতুল ইসলাম সোহেল, সদস্য সচিব এ্যাড. মুশফিকুর রহমান বাবু এবং জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আরিফুর রহমান খান ও সাধারণ সম্পাদক মোঃ গিয়াস সরদার দিপুর নেতৃত্বে অংশগ্রহনকারী নেতৃবৃন্দ ছিলো চোখে পড়ার মতো। এছাড়াও জেলা মহিলা দলের সভাপতি মতিয়া মাহফুজ জুয়েল, সাধারণ সম্পাদক এ্যাড. সাকিনা আলম লিজা , সম্পাদক শারমিন লেলিন মুক্তা, জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ টিপু সুলতান, সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ নাসির হাওলাদার, জেলা তাঁতী দলের সভাপতি বাচ্চু হাসান, সাধারণ সম্পাদক এ্যাড. বাদশা মিয়া পৃথক পৃথক মিছিল নিয়ে মুল মিছিলে যুক্ত হয়। মিছমিছিলগুলোতে ‘তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার’, ‘ভোটাধিকার ফিরিয়ে দাও’ এবং ‘ধানের শীষে ভোট দিন’—এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
বরিশালের জনসভায় যোগদানের বিশেষে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দপ্তরের দায়িত্বে এ্যাড. মিজানুর রহমান মুবিন জানান দীর্ঘদিন পর বরিশাল বিভাগে এ ধরনের বড় জনসভা বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। নেতারা আশা প্রকাশ করেন, এই জনসভা আগামী নির্বাচনে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত করবে এবং সাধারণ মানুষের মধ্যে ভোটাধিকার আদায়ের বার্তা পৌঁছে দেবে।
জনসভাকে কেন্দ্র করে বরিশাল নগরীতে বাড়তি জনসমাগম দেখা যায়। বিভিন্ন স্থান থেকে আগত নেতাকর্মীদের কারণে হোটেল, খাবারের দোকান ও পরিবহন খাতে প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা গেছে। সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই জনসভা বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে নতুন গতি যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

