• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে নীলফামারীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা 

     swadhinshomoy 
    04th Feb 2026 4:55 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ মোকলেছুর রহমান বাবু রিপোর্টার নীলফামারী
    শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে
    জিয়াউর রহমান ফাউন্ডেশন, রংপুর বিভাগ এর উদ্যোগে
    বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও লেন্সসহ চোখের ছানি অপারেশন কার্যক্রম আজ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
    আজ ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ইং (রোজ: মঙ্গলবার) সকাল ৯ টা ৩০ মিনিট থেকে ০২টা ৩০ পর্যন্ত, নীলফামারী জেলার সদর উপজেলার ১৪নং চাপড়া সারমজানী ইউনিয়ন পরিষদে ( বাবড়ীঝাড় দিমুখী উচ্চ বিদ্যালয় সংলগ্ন) আয়োজিত এই চক্ষু ক্যাম্পে ব্যাপক সাড়া পাওয়া যায়।
    দিনব্যাপী এই চক্ষু চিকিৎসা ক্যাম্পে মোট
    👉৬৩০ জন চোখের রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
    👉২৩০ জন রোগীকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়।
    👉চক্ষু পরীক্ষা শেষে ৯২ জন রোগীর চোখে ছানি রোগ সনাক্ত করা হয়।
    এর মধ্যে প্রথম ধাপে আজই ৫২ জন ছানি রোগীকে অপারেশনের জন্য দিনাজপুর গাক চক্ষু হাসপাতালে পাঠানো হয়।
    চিকিৎসা কার্যক্রমে সার্বিক সহযোগিতায় ছিলেন
    মেডিকেল টিম: গাক চক্ষু হাসপাতাল, দিনাজপুর।
    এই মানবিক কর্মসূচিতে সহযোগিতা করেন—
    ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), নীলফামারী জেলা শাখা
    এবং
    এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব), রংপুর চ্যাপ্টার।
    এই মহতী উদ্যোগের মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষের চোখের আলো ফেরানোর পথে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হয়েছে। এলাকাবাসী আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728