• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আমতলীতে সন্ত্রাসী কর্তৃক ভোট কেন্দ্র দখল ও উদ্ধারে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    04th Feb 2026 4:58 pm  |  অনলাইন সংস্করণ Print

    মাইনুল ইসলাম রাজু

    আমতলী (বরগুনা) প্রতিনিধি।

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের দিন সন্ত্রাসী কর্তৃক ভোট কেন্দ্র দখল ও উদ্ধারে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) বেলা ১১ টার দিকে আমতলী মফিজ উদ্দিন বালিকা বিদ্যালয়ে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট কমান্ডারের নেতৃত্বে নৌবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে।

    ওই মহড়ার নেতৃত্ব দেন আমতলী উপজেলার দায়িত্বে থাকা বাংলাদেশ নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার মো. মনজুর হোসেন।

    জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সন্ত্রাসী কর্তৃক যদি কোন ভোট কেন্দ্র দখল হয়। সেই ভোট কেন্দ্র কিভাবে সন্ত্রাসীদের হাত থেকে উদ্ধার করে তাদের গ্রেফতার এবং আইনের হাতে সোপর্দ করা হবে সেই বিষয়ে বাস্তব মহড়া অনুষ্ঠিত হয়।

    মহড়ায় উপস্থিত ছিলেন লেঃ কমান্ডার জাফর, লেঃ কমান্ডার সাজিদ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ওসি তদন্ত মো. সাইদুল ইসলামসহ বাংলাদেশ নৌবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728