• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ঢাকা-১৮ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা, এনসিপি প্রার্থী আরিফুল ইসলাম আদিবের গণসংযোগ ও পথসভা 

     swadhinshomoy 
    08th Feb 2026 11:31 am  |  অনলাইন সংস্করণ Print

    উত্তরা থেকে
    মোঃ জাহিদ হোসেন,ষ্টাফ রিপোর্টার

    ঢাকা-১৮ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তরা এলাকায় নির্বাচনী প্রচারণা ক্রমেই গতি পাচ্ছে। শনিবার উত্তরা মডেল থানার উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এনসিপি প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিবের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।

    গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে প্রার্থী আরিফুল ইসলাম আদিব দলীয় নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন সড়ক ও বাজার এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি স্থানীয় উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং তরুণ প্রজন্মের অংশগ্রহণমূলক রাজনীতির ওপর গুরুত্বারোপ করেন।

    নতুন এই প্রার্থী সমন্বয়ক ও ‘জুলাই যোদ্ধা’ হিসেবে এলাকায় পরিচিত। সমর্থকদের ভাষ্য, তরুণ নেতৃত্ব হিসেবে তিনি অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখবেন বলে তারা আশা করছেন। পথসভায় উপস্থিত কয়েকজন সাধারণ ভোটার বলেন, পরিবর্তনের প্রত্যাশায় তারা একজন তরুণ ও প্রতিবাদী নেতৃত্বকে সামনে দেখতে চান।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরা মডেল থানার থানা আমীর, নায়েবে আমীর, থানা সেক্রেটারি এবং অন্যান্য নেতৃবৃন্দ। তারা বক্তব্যে দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে নির্বাচনে বিজয় অর্জনের আশাবাদ ব্যক্ত করেন।

    উল্লেখ্য, ঢাকা-১৮ আসনটি রাজধানীর উত্তরাংশের একটি গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকা। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ইতোমধ্যে প্রচারণা শুরু করেছেন, ফলে নির্বাচনী পরিবেশ ধীরে ধীরে সরগরম হয়ে উঠছে।

    নির্বাচনকে সামনে রেখে এলাকায় প্রচার-প্রচারণা, গণসংযোগ ও পথসভা আগামী দিনগুলোতে আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728