swadhinshomoy
08th Feb 2026 3:24 pm | অনলাইন সংস্করণ Print
এ সালাম চান তরফদার,ঘাটাইল প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ৩ ঘাটাইল আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আইনিন নাহার নিপা ঘাটাইলের
প্রতিটি গ্রাম গঞ্জ হাট বাজার চষে বেড়াচ্ছেন,তাঁর
হাঁস প্রতীকের ভোট চেয়ে। ইতিমধ্যে ঘাটাইলে তাঁর
প্রতি মানুষের ইতিবাচক ইমেজ তৈরী হয়েছে
সংসদ সদস্য পদপ্রার্থী আইনিন নাহার নিপা বলেন রাজনীতি আদর্শিক ও গণমূখী হওয়া উচিৎ তবেই সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কোন বাঁধা থাকবে না । চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন,নৈতিকতাহীন প্রজন্ম একটি জাতির জন্য ধ্বংস ডেকে আনে ।তাই নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে দেশের স্বার্থে তবেই রাজনীতির সেবা প্রতিটি মানুষের দ্ধারে দ্ধারে পৌঁছে যাবে ।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

