• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রায়গঞ্জে দলীয় পোস্টার লাগানোর দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 

     swadhinshomoy 
    08th Feb 2026 4:23 pm  |  অনলাইন সংস্করণ Print

    রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা

    সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হাটপাঙ্গাসী এলাকায় দলীয় প্রতীক সম্বলিত পোস্টার লাগানোর দায়ে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

    শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জরিমানা আদায় করা হয়। অভিযানটি পরিচালনা করেন রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মাসুদ রানা।

    অর্থদণ্ড প্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো- সাফা ফার্মেসি ও বিসমিল্লাহ রেস্টুরেন্টে। নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে দোকানের সামনে ও আশপাশে দলীয় প্রতীকযুক্ত পোস্টার টাঙিয়ে রাখার প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে এ অর্থদণ্ড প্রদান করেন।

    এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মাসুদ রানা বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নির্বাচন আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কেউ আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

    তিনি আরও বলেন, ব্যবসা প্রতিষ্ঠানসহ সকলকে এই নির্বাচনি আইন মেনে চলার আহ্বান জানানো হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    প্রশাসন সূত্রে জানানো হয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করা হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728