• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আড়াইহাজারে শহীদ মঞ্জুর আলী স্টেডিয়ামে বিএনপির বিশাল জনসভা: ধানের শীষে ভোট চাইলেন নেতারা 

     swadhinshomoy 
    09th Feb 2026 12:01 pm  |  অনলাইন সংস্করণ Print

    ​মো: রাকিব হাসান সাগর , নারায়ণগঞ্জ প্রতিনিধি |

    ​নারায়ণগঞ্জের আড়াইহাজারে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শহীদ মঞ্জুর আলী স্টেডিয়ামে এক বিশাল জনসভার আয়োজন করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনসমূহ। ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এই সভায় হাজার হাজার নেতা-কর্মীর উপস্থিতিতে স্টেডিয়াম ও এর আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
    এ সময় ধানের শিষের কান্ডারী নজরুল ইসলাম আজাদ সভায় বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর দেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি সেই অধিকার প্রয়োগ করে গণতন্ত্রকে সুসংহত করার আহ্বান জানান তারা। বক্তারা অভিযোগ করেন, গত দেড় দশকে সাধারণ মানুষ তাদের কথা বলার এবং ভোট দেওয়ার অধিকার হারিয়েছিল, যা এখন পুনরুদ্ধারের সময় এসেছে।
    আমি আরাইহাজার কে মাদক মুক্ত,দখল মুক্ত,চাদাবাজি মুক্ত,ডাকাত মুক্ত মডেল আরাইহাজার গড়তে চাই।
    এ সময় তিনি নির্বাচনি ইশতেহার তুলে ধরেন সবার সামনে
    ​বেকারত্ব দূরীকরণ: আড়াইহাজারের যুবসমাজের জন্য কর্মসংস্থানের বিশেষ ব্যবস্থা করা হবে।
    ​কৃষি ও সেচ: কৃষকদের সুবিধার্থে খাল খনন ও আধুনিক সেচ ব্যবস্থার উন্নয়ন করা হবে।
    ​শিক্ষা ও স্বাস্থ্য: স্থানীয় স্কুল-কলেজ এবং হাসপাতালের মানোন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে।

    বেলা ১ টা বাজার সাথে সাথে আড়াইহাজারের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা শহীদ মঞ্জুর আলী স্টেডিয়ামে জড়ো হতে থাকেন। ব্যানার, ফেস্টুন আর ‘ধানের শীষ’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বিএনপির অঙ্গ সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের সক্রিয় অংশগ্রহণে জনসভাটি এক বিশাল উৎসবে পরিণত হয়। এই নির্বাচনী সভায় বাংলাদেশ জাতীয়তা বাদি দলের ও অঙ্গ সংগঠনের সকল নেতাবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলো।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728