নীলফামারী প্রতিনিধি মোঃ মোকলেছুর রহমান (বাবু )
নীলফামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দাঁড়িপাল্লা মার্কার পক্ষে এক বিশাল মহিলা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১টায় শুরু হওয়া এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নারীর অংশগ্রহণে শহরজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
মিছিলটি নীলফামারী বড়বাজার ট্রাফিক মোড় থেকে শুরু হয়ে চৌরঙ্গী মোড় ও ডিসি অফিস মোড় প্রদক্ষিণ করে পৌরসভা মাঠে গিয়ে সমাবেশে রূপ নেয়। পথে পথে হাজারো নারী “দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন”, “ইনসাফভিত্তিক সমাজ চাই”—এমন নানা স্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা।
সমাবেশে নেতৃত্ব দেন নীলফামারী-২ আসনের জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী এডভোকেট আল ফারুক আব্দুল লতিফ। বিশেষ অতিথি ও আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন রাকসুর সভানেত্রী জনাবা হাফসা। এছাড়াও জেলা সদরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দেশের ন্যায়বিচার, সুশাসন ও নারীর মর্যাদা প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা মার্কার কোনো বিকল্প নেই। তাঁরা আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কার পক্ষে ঐক্যবদ্ধভাবে ভোট প্রদানের আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত লাখো নারী দাঁড়িপাল্লা মার্কার প্রতি সমর্থন জানিয়ে জোরালো স্লোগান দেন এবং প্রার্থী এডভোকেট আল ফারুক আব্দুল লতিফের পক্ষে ভোট চান।

