• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • যশোরের গোয়ালদাহ বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২ 

     swadhinshomoy 
    09th Feb 2026 4:33 pm  |  অনলাইন সংস্করণ Print

    নিজস্ব প্রতিবেদক

    যশোর সদর উপজেলার গোয়ালদাহ বাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

    গ্রেফতারকৃতরা হলেন যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত মো. আলীর ছেলে মো. সাব্বির হোসেন (২৮) এবং একই গ্রামের মো. গিয়াস উদ্দীনের ছেলে মো. আমিনুর রহমান (২৬)।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৮ ফেব্রুয়ারি) রাত ৮:২০ ঘটিকায় চাঁচড়া ইউনিয়নের পুলেরহাট-রাজগঞ্জ সড়কের গোয়ালদাহ বাজারের আক্কাস টেলিকমের পাশে পাকা রাস্তায় ডিএনসি টিম এসময় সন্দেহভাজন একটি মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তাদের কাছ থেকে ৫০০০ (পাঁচ হাজার) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

    এছাড়া মাদক বহনে ব্যবহৃত একটি Apache RTR 160 4V মোটরসাইকেল এবং দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

    এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যশোর কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728