• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ইসলামের শত্রু দল জামাত — স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ মাতুব্বর 

     swadhinshomoy 
    09th Feb 2026 4:54 pm  |  অনলাইন সংস্করণ Print

    পিরোজপুর প্রতিনিধি :

    আসন্ন নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছে ডা. যুবাইদা রহমান পরিষদ।
    রবিবার দুপুরে সরকারি সোহরাওয়ার্দী কলেজ রোড থেকে একটি মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিলাশ চত্তরে এসে শেষ হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা পিরোজপুর-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনেসহ ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।
    এ সময় সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রিয়াজ মাতুব্বর এবং ডা. যুবাইদা রহমান পরিষদের জেলা শাখার আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক সাম্মী আক্তার রশ্মির নেতৃত্বে প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়।
    প্রচারণায় আরও উপস্থিত ছিলেন সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি রাফি শিকদার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম আহ্বায়ক মোঃ মুসা খান সবুজ, স্বেচ্ছাসেবক দলের নেতা তরিকুল ইসলাম, মোঃ নাইমুল ইসলাম, মুর্ছালিন, মামুন, মাসুদ, জসিম, ফোরকানসহ পিরোজপুর জেলার সাত উপজেলার স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।
    প্রচারণা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ মাতুব্বর বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে ভোট দিতে হবে। আমরা সকল ভোটারদের কাছে ধানের শীষে ভোট ও দোয়া কামনা করছি। তিনি আরো বলেন ৫ আগস্টের পর দেখতে পেয়েছি এই জামাত হলো ইসলামের শত্রু তারা এদেশের ধর্মভীরু মানুষদের দারিপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া জাবে এসব ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে । তিনি বলেন ১৭ বছর ধরে বাংলাদেশের গনতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেগম খালেদাজিয়ার এবং তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছি আমাদের সহযোদ্ধা ভাইরা গুম হয়েছে রাজপথে গুলি খেয়েছে আমরা আমাদের জীবনের ঝুকি নিয়ে এদেশের মানুষের গনতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষে রাজপধে ছিলাম তখন জামাত কোথায় ছিল তখন এদেরকে কেউ দেখেননি তারা এই হারানো গনতন্ত্র পুনরুদ্ধার জন্য তারা পিরোজপুরের রাজপথে এসেে একটি কথাও বলে নাই তারা তলে তলে আওয়ামীলীগের সাথে রাজনৈতিক সমঝোতা করেছিল ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728