• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সেনাবাহিনী শক্তিশালী করতে সি চিনপিংয়ের চিন্তাধারা অনুসরণের প্রতিশ্রুতি 

     swadhinshomoy 
    09th Feb 2026 5:12 pm  |  অনলাইন সংস্করণ Print

    আন্তর্জাতিক:
    চীনের সামরিক অবসরপ্রাপ্ত সদস্যদের বসন্ত উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন দেশটির চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। শুক্রবার বেইজিংয়ে অবস্থিত সেনা ইউনিটগুলোর অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সম্মানে চীনের কেন্দ্রীয় সামরিক কমিশন (সিএমসি) আয়োজিত এক গালায় অংশ নিয়ে তিনি এই শুভেচ্ছা জানান।

    অনুষ্ঠানে উপস্থিত প্রবীণ সেনা কর্মকর্তারা করতালির মাধ্যমে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিনপিংকে স্বাগত জানান।
    এ সময় সি চিনপিং তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের স্বাস্থ্য ও জীবনযাপনের খোঁজ নেন। পাশাপাশি তারা গত এক বছরে পার্টি, দেশ ও সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

    অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা জানান, তারা সি চিনপিংকে কেন্দ্র করে পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আরও দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকবেন এবং সেনাবাহিনী শক্তিশালী করার বিষয়ে সি চিনপিংয়ের চিন্তাধারা অনুসরণ করবেন।

    তারা আরও বলেন, পার্টি ও দেশের নেতৃত্বে সি চিনপিংয়ের মূল অবস্থান এবং নতুন যুগে চীনা বৈশিষ্ট্যের সমাজতন্ত্র বিষয়ে তার চিন্তাধারার গুরুত্ব তারা গভীরভাবে উপলব্ধি করেন। পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বের কর্তৃত্ব ও ঐক্যবদ্ধ সিদ্ধান্ত বাস্তবায়নে তারা দৃঢ় প্রতিজ্ঞ।

    এ ছাড়া, তারা কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যানের চূড়ান্ত দায়িত্বশীলতার ব্যবস্থাও বাস্তবায়নে সমর্থন জানান।

    অবসরপ্রাপ্ত সেনারা ২০২৭ সালের মধ্যে পিপলস লিবারেশন আর্মির শতবর্ষী লক্ষ্য অর্জন এবং জাতীয় প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে নিজেদের ভূমিকা রাখার অঙ্গীকার করেন।

    তথ্য ও ছবি: সিনহুয়া।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728