ধর্মপাশা ( সুনামগঞ্জ) প্রতিনিধি।
সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানা পুলিশের অভিযানে মোবাইল ফোন দ্বারা অনলাইন জুয়ার অ্যাপস এর মাধ্যমে জুয়া খেলারত অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন ১। মোঃ মুস্তাকিম (২১), ২। পার্থ তালুকদার (২৩), ৩। সাব্বির আহমেদ, ৪। মাহাবুব আলম মান্না (২৪), সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার বাসিন্দা এবং ৫। মেহেদী হাসান আরিফ (২৫), ৬। আহসান সাকিব (২৩), ৭। জেবিন হোসেন (২৫), ৮। মোঃ আলী নুর (২৩) নেত্রকোণা জেলার মোহনগঞ্জ থানার বাসিন্দা।
রবিবার (২২ ফেব্রুয়ারী ২০২৬ খ্রি.) রাত পৌনে ৯ টার দিকে ধর্মপাশা থানাধীন সদর ইউপির অন্তর্গত আনন্দমোড়ের নিকটবর্তী স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে আইফোনসহ, অন্যান্য মডেলের আরও ৯টি দামী মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অভিযানটি পরিচালনায় নেতৃত্ব দেন ধর্মপাশা থানার এসআই মোঃ সাব্বির হোসেন। তার সঙ্গে ছিলেন এএসআই মোঃ আমিনুর হোসেন ও সঙ্গীয় ফোর্স।
গ্রেফতারকৃত ব্যক্তিরদের বিরুদ্ধে ধর্মপাশা থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ, আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

